রাজধানী যাত্রাবাড়ী শনিরআখড়া কাজীর- গাঁও এলাকার একটি বাসায় মোছাঃশারমিন আক্তার পপি(২০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
- আপডেট সময় : ০৩:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 143
বুধবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সোবহান জানান, আমার মেয়ের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল,গতকালকে ওই ছেলের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। তার জের ধরে শারমিন আজ তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বেশি আমরা কিছু বলতে পারব নাএই কথা বলার পরে সে কান্নায় ভেঙে পড়ে।
তিনি আরো জানান,আমাদের বাসা শনির আখড়া কাজীরগাঁও এলাকায়। আমার চার মেয়ে দুই ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।





















