ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

“আমরা সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবো, ইনশাল্লাহ” – কলিম উদ্দিন মিলন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 120
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামুন মুন্সী, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক উঠান বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বুধবার (২৯ অক্টোবর) বলেন, “আমরা সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবো, ইনশাল্লাহ।”

বিকেল ৩টায় মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও ফয়েন্ট এলাকায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কলিম উদ্দিন মিলন আরও বলেন, “দুর্নীতি ও জনগণের ওপর জুলুমের দিন শেষ হতে চলেছে। জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে। আমাদের প্রতিটি ইউনিয়নে সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের বিজয় নিশ্চিত।” তিনি দেশের আইনের শাসন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে পিছু হটবেন না উল্লেখ করে বলেন, “আন্দোলনের প্রতিটি ধাপে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করছি। বিজয় আমাদের হবেই, ইনশাল্লাহ।”

উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতারা আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুল হক নমু, আলহাজ এম.এ. বারী, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ন আহ্বায়ক হারুনুর রশীদ, এডভোকেট মো: আবু সালেহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এখলাসূর রহমান তালুকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

“আমরা সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবো, ইনশাল্লাহ” – কলিম উদ্দিন মিলন

আপডেট সময় : ০৩:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫