সিরাজগঞ্জের পাঁচ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ০৫:৩৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 87
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন—
-
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
-
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক
-
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী
-
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম
-
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ডা. এম. এ. মুহিত
অন্যদিকে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
(ছবি: উপরে বাম থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভিপি আইনুল হক; নিচে বাম থেকে আকবর আলী, আমিরুল ইসলাম খান আলীম ও ডা. এম. এ. মুহিত)






















