ময়মনসিংহে ডিএসও ইন্টার-স্কুল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 112
ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং এমডিএসএ, জেলা ক্রীড়া অফিস, জেলা পরিষদ ও প্রফেসর মঞ্জু নিতাই চেস একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ময়মনসিংহ ডিএসও ইন্টার-স্কুল র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট ২০২৫” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত ১ নভেম্বর ২০২৫,শনিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক ও মাধ্যমিক দুটি পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিগত চার মাস ধরে আয়োজিত মোট সাতটি টুর্নামেন্টের (এর মধ্যে পূর্বে অনুষ্ঠিত পাঁচটি টুর্নামেন্টসহ) বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করে টুর্নামেন্টে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মফিদুল আলম। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আল-আমিন।
বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয় অতিথিদের হাতে। টুর্নামেন্ট চলাকালীন অতিথি, অভিভাবক ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অতিথিরা বলেন, “দাবা প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, ধৈর্য ও কৌশলগত চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে অনন্য অবদান রাখবে।”
সংশ্লিষ্টরা মনে করেন, উৎসবমুখর পরিবেশে সমাপ্ত এ টুর্নামেন্টটি ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে যুক্ত করেছে এক নতুন মাত্রা।






















