সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ-৪ (সদর) আসনে রোকনুজ্জামান সরকার রোকনের জোরালো প্রচারণা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 399
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. রোকনুজ্জামান সরকার রোকন ব্যাপক প্রচারণা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সততা ও জনপ্রিয়তার সঙ্গে কাজ করে আসছেন। “সদরের ভূমিপুত্র, জনগণের প্রতিনিধি” স্লোগান নিয়ে তিনি উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন। রোকন বলেন,

“প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করতে চাই।”
তরুণ নেতা শাহীনুর ইসলাম সাগর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্রদল, রোকনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা দলীয় কর্মসূচি পালন করে বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।আসন: ময়মনসিংহ-৪ (সদর) প্রার্থী: রোকনুজ্জামান সরকার রোকন দল: বিএনপি প্রতীক: ধানের শীষ























