ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ময়মনসিংহে বাসে আগুনের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 165
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি।

বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

তিনি জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগুন দেওয়ার সঙ্গে আনোয়ার হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বলেন, “ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এর আগে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভালুকজান এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের তিন নেতাকর্মী মাস্ক পরে একটি আলম এশিয়া পরিবহনের বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান চালক জুলহাস মিয়া (৩৫)। তিনি স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।

পরদিন (১১ নভেম্বর) রাতে নিহত চালকের বোন মোছা. ময়না আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

—শেষ—

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বাসে আগুনের ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫