সংবাদ শিরোনাম ::
নাশকতার পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 115
ময়মনসিংহে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. বখতিয়ার ফাহিম রনি (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া বখতিয়ার ফাহিম রনি সদর উপজেলার ১৩ নম্বর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আসলাম হোসেনের ভাতিজা।
স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রনি বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে জমি দখল, উচ্চ সুদে ঋণ ব্যবসা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই মো. সাফায়েত হোসেন) বলেন, “গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






















