সংবাদ শিরোনাম ::
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে ময়মনসিংহে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 140
১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্ট ও সৈরাচার চক্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে এই কর্মসূচি পালিত হয়।
জাকিরুল হক তোহা ভাইয়ের নির্দেশনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও থানা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















