যাত্রাবাড়ীতে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক চালক নিহত।
- আপডেট সময় : ০৩:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / 118
রাজধানী যাত্রাবাড়ি ডেমরা সড়ক এলাকায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে হৃদয় (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত। এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি)সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে হৃদয়কে চিকিৎসক মৃত ঘোষণা করে ও তিনজন চিকিৎসাধীন রয়েছে।
ডেমড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান ,সকালের দিকে ডেমড়া সড়কের ডা.মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা দিলে দুই গাড়ি সংঘর্ষে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চালক হৃদয় নামের একজন মারা যান।আহত অবস্থায় আজিজ ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান চালক নাজমুল ,তার হেলপার শারফিন ও আরেক হেলপার বাবুকে ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জানান ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান,নিহত হৃদয়ের নাম ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।











