মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান
- আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 130
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবানিয়া মোড় ও কাঠবাওলা এলাকায় ২০ নভেম্বর ২০২৫ খ্রি. পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙ্গে দেওয়া হয় এবং সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধ ধরা হয়। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সরকারি পরিচালক আল মাহমুদ, মুক্তাগাছা উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























