হবিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি
- আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 123
হবিগঞ্জের বানিয়াচং থানার পুকরা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুষরা গত ১৭ নভেম্বর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনার পাঁচ দিন পরও তাঁদের কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে নাছরিন আক্তার শিশুসহ বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেখানে না পৌঁছানো এবং তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি ট্র্যাকিং নম্বর: T200Y3
জিডি নম্বর: ১০০২
নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তাঁদের গ্রাম বানিয়াচং উপজেলার পুকড়া। নাছরিনের পিতা আ. হামিদ ও মা মৃত স্বপ্না বেগম নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামের বাসিন্দা।

বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে এবং নাছরিন ও তাঁর শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কেউ সন্ধান পেলে যোগাযোগ করুন:
মো. জিয়াউর (নিখোঁজের মামা)
মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯






















