সংবাদ শিরোনাম ::
ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 112
ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে রাজধানীজুড়ে হালকা কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তার আগে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ বহু এলাকা কেঁপে ওঠে। ওই ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।























