ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সিআইডির নামে ভুয়া নোটিশ প্রচার, সতর্ক থাকতে অনুরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 101
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) নামে একটি চক্র ভুয়া নোটিশ প্রচার করছে। এমন ভুয়া নোটিশ থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সিআইডি।

সোমবার (২৪ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নামে একটি ভুয়া নোটিশ/সার্টিফিকেট প্রচার করা হচ্ছে। যেখানে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি অভিযোগ দেখিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে।

স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ওই নোটিশটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ধরনের ভুয়া নোটিশের মাধ্যমে জনগণকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। উক্ত নোটিশ/সার্টিফিকেট দ্বারা কেউ বিভ্রান্ত হবেন না।

সিআইডি এরইমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং ওই ভুয়া নোটিশ প্রস্তুত ও প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিআইডির নামে ভুয়া নোটিশ প্রচার, সতর্ক থাকতে অনুরোধ

আপডেট সময় : ১০:৪২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫