ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 205
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। আজ (সোমবার) এই তিন আসনে তার পক্ষে থেকে মনোনয়ন জমা দেওয়া হবে। তবে, কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মজনু।

রফিকুল আলম মজনু বলেন, আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। তবে, জমা দেব কিনা তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর।

বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম। আর দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

মোরশেদ আলম বলেন, বগুড়া-৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসেবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এখন ম্যাডামের নির্বাচন করা বা না করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যার কারণে উনার পাশাপাশি এসব আসনে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও

আপডেট সময় : ০৮:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫