ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন হাজ্বী মুজিব

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
  • আপডেট সময় : ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 177
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “এই এলাকার মানুষের সেবা করার লক্ষ্যেই আমি দলীয় মনোনয়ন গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। জনগণের ভালোবাসা নিয়েই আগামীর পথচলা অব্যাহত রাখতে চাই।”
এদিকে মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, নির্ধারিত বিধি অনুযায়ী দাখিলকৃত সকল প্রার্থীর কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন হাজ্বী মুজিব

আপডেট সময় : ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫