রামপুরায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণের মৃত্যু।
- আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 130
রাজধানী রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মোঃ সাজিদ (১৫ ) এক কিশোর নিহত হয়েছে।
শনিবার( ২৫ জানুয়ারি)সন্ধ্যা ৭ টার দিকে দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার মৃত ঘোষণা করেন।
নিহত ওই কিশোরীকে নিয়ে আসা প্রতিবেশি ও অটো সেন্টারের মালিক মজিবর গাজী জানান,পূর্ব রামপুরা ডিআইটি রোডে একটি অটো সেন্টারের শোরুম কর্মচারী। আজ সন্ধ্যার দিকে সে শোরুমের কর্মচারী। ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী রমজান পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিচে পড়ে চাপা খায় সাজিদ।পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।তিনি আরো জানান, নিহতের নাম ছাড়া অন্য ঠিকানা এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।





















