ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

বাহুবলে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

মোছাঃ নিছপা আক্তার
  • আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডারে জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে নবীগঞ্জের এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়েছেন বাহুবল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা।শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে বাহুবল উপজেলার নতুন বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৫)। 

এ বিষয়ে ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক মিয়া চৌধুরী জানান, আটক সোহাগ মিয়া বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়াসহ কয়েকজন ব্যক্তিকে বানিয়াচংয়ের ৯ মার্ডার মামলায় আসামি করার ভয় দেখিয়ে যুবদল ও ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। এ তথ্য জানতে পেরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহাগকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার রাত ১০টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীরা সোহাগকে আটক করেন। সোহাগকে আটকের খবর পেয়ে প্রতারিত লোকজন নতুন বাজারে ছুটে যান এবং তাদের অভিযোগ তুলে ধরেন। এসময় সোহাগ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান এবং এমন কাজ ভবিষ্যতে করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন। 

স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়া জানান, সোহাগ তার নিকট থেকেও ১৪ হাজার ৫শ টাকা নিয়ে গেছেন। 

হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ জানান, সোহাগ যুবদলের কেউ নয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আটককৃত যুবককে আদালতে চালান দিয়ে দিচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি। পরে কেউ এলে আমরা মামলা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাহুবলে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫