ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

ময়মনসিংহে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, হামলায় ৫ পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 234
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীতে একটি মামলার এজাহারভুক্ত মো. আরিফুল ইসলাম নামে এক আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামির সহযোগীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদসহ পাঁচ পুলিশ সদস্য। এদের মধ‍্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো. রাসেল নামে স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। বর্তমানে ভিকটিম রাসেল ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই মামলায় ছিনতাই হওয়া আরিফুল ইসলাম এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, হামলার ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়ায় আসামির বাবা মো. সাগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার সময় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা তাদের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়। পরে এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, হামলায় ৫ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৯:০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬