ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে সিআর মামলা: পলাতক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 296

হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে সিআর মামলা: পলাতক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান

আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার বিজ্ঞ আদালতে দায়ের করা সিআর মামলায় (মামলা নং–৫৬৩/২০২৫) আসামি হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান। মামলা দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, উক্ত মামলায় মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৭, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, যার মধ্যে রয়েছে বেআইনি সমাবেশ, দাঙ্গা বা রায়ট, মারাত্মক জখম, গুরুতর আঘাত এবং হত্যাচেষ্টা।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতে অভিযোগ দায়েরের খবর পাওয়ার পরপরই আসামি আত্মগোপনে চলে যান। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার নিজ এলাকা এবং পরিচিত আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পলাতক আসামি কামরুল হাসানকে গ্রেপ্তারে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানসহ সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মামলার বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই মোঃ কামরুল হাসান এলাকা ত্যাগ করেন। আসামি পলাতক থাকায় মামলার তদন্ত ও সার্বিক বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মামলার বাদীপক্ষ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, আসামির পলাতক থাকা ন্যায়বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা অবিলম্বে পলাতক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে সিআর মামলা: পলাতক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল হাসান

আপডেট সময় : ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫