ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ভালুকায় বাস উল্টে হেলপার-যাত্রী নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 184
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। এ ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকার সুলতানা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসের হেলপার মো. অনিক মিয়া (২৮) এবং যাত্রী মো. শাহজাহান কবীর (৪০)। এর মধ্যে নিহত শাহজাহান উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং হেলপার অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১০ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া, বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহিদী মাসুদ বলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালুকায় বাস উল্টে হেলপার-যাত্রী নিহত, আহত ১০

আপডেট সময় : ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬