ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 194
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জেলার তারাকান্দা থানার হত্যা মামলার ৩ আসামি। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

এর আগে ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে ভুল তথ্যে জামিন ছাড়াই ৩ আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটে।

মুক্তি পাওয়া আসামিরা হলেন- তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিআইজি প্রিজন্স মোহাম্মদ তৌহিদুল ইসলাম আরও জানান, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না। ইতোমধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছেন। তদন্তে আরও কারো বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে কারা কর্তৃপক্ষের এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বলেন, এ ঘটনার মধ্য দিয়ে কারা কর্তৃপক্ষের উদাসীনতা ও কতর্ব্য অবহেলার বিষয়টি আবারও প্রমাণ হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

আপডেট সময় : ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬