ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ যাত্রীসেবা নাকি অনিয়ম? গুলিস্তান-গৌরীপুর রুটে বিআরটিসি এসি বাসে অতিরিক্ত যাত্রী ও দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত তাহিরপুরে কথিত এক সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

শেরপুরে সদর থানার এএসআই ‘র’ ঝুলন্ত ম র দে হ উদ্ধার

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 104
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুল ইসলামের বিপি নম্বর-৮৫০৫১০৪০০৪। তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে সঙ্গে নিয়ে জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে চলে যান।

দুপুর ২টার দিকে স্ত্রী শাহিনুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া না পেয়ে রাতে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরের ভাড়া বাসায় ফিরে আসেন। রাত ১১টার দিকে বাসায় পৌঁছে তারা দেখেন, প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ। পরে পেছনের জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলামকে ঝুলতে দেখেন। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেরপুর সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বুধবার দুপুর ২টা থেকে রাত ১১টার মধ্যবর্তী কোনো এক সময় শাহিনুল ইসলাম আত্মহত্যা করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, চরম মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

শেরপুর সদর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে সদর থানার এএসআই ‘র’ ঝুলন্ত ম র দে হ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬