ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী

এম আর সজিব সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 220
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই -এর নাম আলোচনায় এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ পেতে শুরু করেছে।
এলাকাবাসী ও যুবসমাজ জানান, মোহাম্মদ আব্দুল হাই দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রঙ্গারচর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালে অবকাঠামো উন্নয়ন, সামাজিক বিরোধ মীমাংসা, দরিদ্র সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও শালিস ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ও মানুষের পাশে দাঁড়ানোর কারণে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। এজন্য অনেকেই তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
তাদের প্রত্যাশা, তিনি প্রার্থী হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে মোহাম্মদ আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন বলেও জানান।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকাসহ সমস্থ উপজেলায় আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিবেশ সৃষ্টি ও হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী

আপডেট সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬