ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 47
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকালে কড়াইল বস্তি এলাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। পরীক্ষামূলক পর্যায়ে ১৩ জেলার ৬,৪৫১টি পরিবার ‘নগদ’-এর মাধ্যমে ১ কোটি ৬২ লাখ ৪,২৬৫ টাকা পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মধ্যপথে অর্থ লোপাটের সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই সুবিধা পাবেন। সরকারের অগ্রাধিকার প্রকল্পের অর্থ বিতরণের জন্যে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে বেছে নেওয়ায় নগদ কর্তৃপক্ষ সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সরকার ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মধ্যে জনগণের কাছে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই প্রকল্পের অংশীদার হওয়ায় নগদ পরিবার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনের দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৩ জেলার বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা এবং ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে এটি বাস্তবায়ন করা হচ্ছে, যার উল্লেখযোগ্য অংশ নগদ ব্যবস্থাপনায় বিতরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ৫১,৮০৫টি হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে নিবিড় যাচাই-বাছাই করে একই ব্যক্তির একাধিক সরকারি ভাতা গ্রহণ, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়া হয়েছে।

কর্মসূচিতে কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। এটি নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

আপডেট সময় : ০১:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬