ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে সফল ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 161
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম Cochlear Nucleus Nexa™️ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। এটি বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে সম্পন্ন অস্ত্রোপচার এবং উন্নত শ্রবণ স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ড. ভেঙ্কটকার্তিকেয়ন সি-এর নেতৃত্বে সম্পন্ন এই যুগান্তকারী অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপোলো হাসপাতাল ভারতে পরবর্তী প্রজন্মের কক্লিয়ার ইমপ্লান্ট প্রযুক্তি চালু করা প্রথম সারির কেন্দ্রগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।

এই সফল অস্ত্রোপচারের সুফলভোগী ছিলেন বাংলাদেশ থেকে আসা ৯ বছর বয়সী এক কন্যা শিশু, যিনি জন্ম থেকেই দুই কানে তীব্র শ্রবণশক্তিহীনতা ও ভাষা প্রকাশজনিত সমস্যায় ভুগছিল। উন্নত শ্রবণ সেবার জন্য বিশেষভাবে চেন্নাই সফর করা শিশুটির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহগুলোতে এক্সটার্নাল সাউন্ড প্রসেসর সক্রিয় ও প্রোগ্রাম করা হবে। শিশুটি বর্তমানে সুস্থ এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

Cochlear Nucleus Nexa™️ হলো ‘NEXOS™️’ চিপসেট দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট সিস্টেম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে সফটওয়্যার বা ফার্মওয়্যার আপগ্রেড করা যায়, ফলে নতুন কোনো অস্ত্রোপচার ছাড়াই রোগীরা আধুনিক সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। এই প্রযুক্তি শ্রেণিকক্ষ বা কোলাহলপূর্ণ পরিবেশে শব্দ স্পষ্টভাবে শুনতে এবং কথা বোঝার ক্ষেত্রে বিশেষ সহায়ক।

ড. ভেঙ্কটকার্তিকেয়ন সি বলেন, “শিশুদের জন্য এই স্মার্ট ও আধুনিক প্রযুক্তি তাদের কথা বলা, ভাষার বিকাশ, একাডেমিক পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। আমরা আধুনিক উদ্ভাবনের সাথে সঠিক পুনর্বাসনের সমন্বয় ঘটিয়ে দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করি।”

অ্যাপোলো হসপিটালস চেন্নাই অঞ্চলের সিইও ড. ইলাঙ্কুমারন কালিয়ামুর্তি বলেন, “এই সফল অস্ত্রোপচার কেবল প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বিশ্বমানের উন্নত শ্রবণ সমাধান প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা ভারত ও প্রতিবেশী দেশগুলোর শিশুদের জন্য এই অত্যাধুনিক চিকিৎসা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে সফল ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপন

আপডেট সময় : ০২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬