কেন্দ্রীয় ছাত্রদলের মেয়াদ শেষ। যেকোন সময় আসছে নতুন কমিটি
- আপডেট সময় : ০৭:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 205
নিজস্ব প্রতিবেদ ঃ
নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে আলোচনায় আছেন একাধিক ছাত্রনেতা। আলোচনার তুঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বিগত সকল আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।
স্বৈরাচার পতন আন্দোলনের প্রতিটি ধাপে হামলার স্বীকার হয়েছেন, মামলা খেয়েছেন। ২৮ অক্টোবরের পরে আন্দোলনের কর্মসূচি থেকে ডিবি কতৃক ১৭ ঘন্টা রিমান্ড খেটেছেন।
জুলাই গনঅভ্যুত্থানে রামপুরায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করার নেতৃত্বে ছিলেন। পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন। ৩১ জুলাই হাইকোর্ট প্রাঙ্গনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে গ্রেফতার হলে হাইকোর্টের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংবাদিক আরিফুল ইসলাম আরিফকে ছাড়াতে আন্দোলন শুরু করে। পুলিশের পিকাপ আটকিয়ে ছাড়িয়ে নেয়।
ভবিষ্যত ছাত্র-রাজনীতির ইতিবাচক পরিবর্তনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে এই ছাত্রনেতার। বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও ক্রিয়েটিভ টিম তৈরী করে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের পরিকল্পনা তার। শিক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, গেষ্টরুম কালচার বন্ধ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, গবেষণামূলক শিক্ষার প্রসারে পদক্ষেপ, শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছেন তিনি।
শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হেটে যেতে চান আজীবন।
ছাত্রদলের আদর্শ ও নীতিকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করছেন এই ছাত্রনেতা।
সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে আরিফুল ইসলাম আরিফের মতো দুঃসময়ে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নিশ্চই বেছে নিবেন।



















