ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা নিয়ে যা জানাল পর্যবেক্ষণ কেন্দ্র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 204
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশগুলো।

তবে বুধবার সন্ধ্যায় গালফ নিউজের এক প্রতিবেদনে দেশটির বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মেঘলা আবহাওয়ার কারণে আজ চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র তুমাইর, সুদাইর ও আল-হারিক জানিয়েছে, ‘আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার সম্ভাবনা কমে গেছে।’

বিশেষ করে তুমাইর ও সুদাইরে আকাশ পুরোপুরি মেঘে ঢেকে থাকায় খালি চোখে চাঁদ শনাক্ত করা কঠিন হতে পারে।

অন্যদিকে দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে সাধারণত প্রথম দিকেই চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। সেখানেও মেঘলা আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে।

এদিকে চাঁদ দেখার প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে সূর্যাস্তের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

দাম্মামে সূর্যাস্ত বিকেল ৫টা ৫০ মিনিটে, আল-উয়াইনা ও আল-হারিকে ৬টা ৫ মিনিটে, তুমাইরে ৬টা ৭ মিনিটে এবং হাওতাত সুদাইরে ৬টা ৮ মিনিটে।

এ ছাড়া শাকরা, বুরাইদাহ, হাইল, মদিনা, মক্কা ও তাবুকেও ভিন্ন ভিন্ন সময়ে সূর্যাস্ত হবে, যার পরপরই চাঁদ দেখার কার্যক্রম শুরু হবে।

চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করেই শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে। ফলে পর্যবেক্ষক ও সাধারণ জনগণকে নির্ধারিত সময় অনুসরণ করে আকাশ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা নিয়ে যা জানাল পর্যবেক্ষণ কেন্দ্র

আপডেট সময় : ০৩:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬