নড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 66
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শফিকুর রহমান (কিরণ) ও তাঁর সহধর্মিণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল কাইয়ুম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা লাকি দাস এবং নড়িয়া উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহবুব আলম, যিনি দৈনিক আমার দেশ ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর ছৈয়াল, যিনি দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















