ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 142
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচটি সিটি করপোরেশনে তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন—

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব
  • কুমিল্লা সিটি করপোরেশন: তারিকুল ইসলাম
  • রাজশাহী সিটি করপোরেশন: মো. মোবাশ্বের আলী
  • সিলেট সিটি করপোরেশন: আবদুর রহমান আফজাল

এর আগে থেকেই আলোচনা ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হতে পারেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনসহ উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

এসময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই আপাতত সিটি করপোরেশন নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও পৌরসভা নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। প্রতীক না থাকলে প্রভাব খাটানোর সুযোগ কমে এবং তুলনামূলকভাবে একটি “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি হয়।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

  • আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে
  • উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসক নিয়োগ বন্ধ করতে হবে
  • প্রশাসক পদে থেকে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না
  • নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে
  • দলীয় প্রতীক ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬