ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে মউকের মতবিনিময় সভা ময়মনসিংহে জুলাই গণঅভ্যুথান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

উখিয়ায় জামায়াত ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

নুরুল বশর
  • আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 127
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে উখিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন কে স্বাগত জানিয়ে উক্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখা আমির আবুল আলা রোমানের নেতৃত্বে প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কয়েক শত মোটরসাইকেল সহ স্থানীয় নেতা কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশগ্রহণ করেন।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বালুখালী পান বাজার, থাইংখালী বাজার ও পালংখালী বাজারে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখা সভাপতি আবুল আলা রোমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মৌ. আবুল হোসেন।

এ সময় বক্তারা বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। তাই দলবল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে উক্ত সম্মেলনকে সফল করার আহ্বান জানান।

তাঁরা বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা এখনও দেশের বিভিন্ন স্থানে গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। যা আগামীতে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিবে। কোন চাঁদাবাজ দলের স্থান এ দেশে হবেনা বলে উল্লেখ করেন।

এদিকে উখিয়ার কোটবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামি উখিয়া উপজেলা শাখার আমির মৌ. আবুল ফজলের নেতৃত্বে কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উখিয়ায় জামায়াত ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫