আদিবাসীদের উপর পুলিশের হামলায় সাত জন আহত।
- আপডেট সময় : ১১:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 276
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিছিল নিয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীর উপর পুলিশের হামলায় এখন পর্যন্ত ৭জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
আহতরা হলেন,মোঃ বাবু(৫৪)(ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সেন্ট),নেবুলা(২৫) ঢাবির শিক্ষার্থী, ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩),পঙ্কজ নাথ (৩০),বাবুল (৩৫) পথচারী আহত হন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদের নিয়ে আসা রিয়াদ জানান,গতকাল আদিবাসীদের হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের উপরে পুলিশ লাঠিসোটা নিয়ে হামলা চালায় এতে আমরা কয়েকজন আহত হই। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।























