ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি ৪১ নং ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান সফল সংগঠক কবির হোসেন কবির পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত ময়মনসিংহে পরিকল্পিত নগর উন্নয়ন নিয়ে মউকের মতবিনিময় সভা ময়মনসিংহে জুলাই গণঅভ্যুথান দিবসে শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি

আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর সদস্য এবং দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি মরহুম আবু হেনা রাসেলকে স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ২৪/ডি, তোপখানা রোড, সেগুনবাগিচায় ডিজেসির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শোকসভায় বক্তারা মরহুম আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতায় তাঁর অবদান ও পেশাগত নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন বাদশা ও খায়রুজ্জামান কামাল, সিনিয়র সহসভাপতি শাজাহান স্বপন, সহসভাপতি হালিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু এবং মরহুম আবু হেনা রাসেলের জামাতা মুসা বিন মুস্তাফিজ।

এ সময় উপস্থিত ছিলেন ডিজেসির সদস্য সোহেল রানা, ইউসুফ হাওলাদার দীপু, রাজিব চৌধুরী, সুজন খান, সেলিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬