ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২ মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ

শবনম ফারিয়া

আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 151
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে।

কিছুদিন আগেই চিত্রনায়িকা পরীমণির এমনই কিছু ছবি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এবার একই ঘটনার শিকার হলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

এক নারীর চেহারার ওপরে তার ছবি বসিয়ে সেগুলো ভাইরাল করা হয়েছে। সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছবিগুলো ছড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে বেশ বিরক্তিই প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রীকে।

ফারিয়া নিজেই সেই ভাইরাল ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করে লিখেছেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’

এরপরে খোঁচা দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

এবারই প্রথম নয়, এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সরব থেকেছেন ফারিয়া। তাকে নিয়ে এক যুবকের আপত্তিকর মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। যে ঘটনায় চাকরিচ্যুত হন সেই যুবক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শবনম ফারিয়া

আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন?

আপডেট সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫