ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

আশুলিয়ায় ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীর মৃত্যু

জাহিদুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 156
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের চাপাতির কোপে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত দীলিপ দাশ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত ৯টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দীলিপ দাস। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দীলিপকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজারের ঝাড়ুদার প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, আমি ঘটনাস্থলে বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ দাশের দোকানে ক্রেতা ছিল। ক্রেতারা যাওয়ার পর দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী। এসময় তার স্ত্রী একটি ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়েছিল। পরে রাস্তা থেকে চারজন যুবক দোকানের সামনে এসে একটি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দীলিপ তাদের বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। দীলিপ দাশ আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবার একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

দিলীপ দাশের স্ত্রী সরস্বতী দাস বলেন, আজ কয়েকজন ডাকাত প্রাইভেট কারে এসে স্বর্ণপট্টিতে হানা দেয়। এ সময় আমার স্বামী দোকানে থাকা ২০ ভরির মতো স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে দোকানের শাটার বন্ধ করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ডাকাতেরা পেছন থেকে এসে আমার স্বামীর হাতে থাকা স্বর্ণের ব্যাগ ধরে টান দেয়। তিনি বাধা দিলে ডাকাতেরা চাপাতি দিয়ে তার গালে, বুকে ও পিঠে কুপিয়ে আহত করে। এ সময় বাজারের মসজিদের মাইক থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতেরা ককটেল ফুটিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলে ৩-৪ জন ছিল। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঘটনাস্থল ও আশপাশে ৭-৮ জন ছিল। ঘটনার পর ব্যবসায়ী ও এলাকার লোকজন দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আশুলিয়ায় ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫