ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ ৮ বছরে ময়মনসিংহ সিটি করপোরেশন, বদলায়নি বর্ধিত ওয়ার্ডের চিত্র মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার

ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 111
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় চালানো এই হামলাকে সংঘাত শুরুর পর সবচেয়ে তীব্র ও শক্তিশালী বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। পরে তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকরা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। তবে এসব হামলা কোথা থেকে বা কার পক্ষ থেকে চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।

অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পর বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা

আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬