ঈদের আগে ৩২ লাখ দরিদ্র মুসলিম পরিবারকে উপহার দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 126
ঈদকে সামনে রেখে দেশের ৩২ লাখ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ উপহার দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এই কর্মসূচির নাম রাখা হয়েছে “সগাত-এ-মোদি”।
দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে এই উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দেওয়া এই উপহারের প্যাকেটে থাকছে নতুন পোশাক, শুকনো ফল, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মহিলাদের জন্য সুতি কাপড়, আর পুরুষদের জন্য থাকছে কুর্তা-পাজামা। প্রতিটি প্যাকেজের মূল্য ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে।
বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলেন, তিনি ১৪০ কোটি ভারতবাসীর অভিভাবক। তাই সব ধর্মের উৎসবই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ।”
বিজেপির এই উদ্যোগ ইতোমধ্যেই মুসলিম সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ঈদের আগে এমন উপহার পেয়ে উপকৃত হচ্ছেন লাখো দরিদ্র মানুষ।






















