উত্তর খানে বাসায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
- আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / 263
রাজধানী উত্তর খানের কুড়িপাড়া এলাকার বাসা থেকে মোছাঃ রুনা আক্তার (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, আমরা খবর পেয়ে
উত্তরখানের কুড়িপাড়া ২৬৬০/৩ নম্বর দাগে একটি বাসায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহে জেরে স্বামীর উপর অভিমানে করে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের গ্রামের বাড়ি,ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।বর্তমান উত্তর খান কুড়িপাড়া এলাকার ২৬৬০/৩ নম্বর দাগে ভাড়া বাসায় স্বামী রাজিবের সঙ্গে থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন।





















