ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলে ইসি পুনর্গঠন হতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে ইসি পুনর্গঠন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসীরউদ্দীন পাটওয়ারী।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশ ও প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিগত সরকারের আমলে ২০২২ সালে নির্বাচন কমিশনার নিয়োগ আইন গঠন করে। সেই হিসেবে সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয় ইসি পুনর্গঠন হতে পারে। নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করি আমরা। বর্তমানে যারা আছে, ঐকমত্য কমিশনের উপর নির্ভর করবে তারা থাকবে কি থাকবে না।

তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা না করে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। সরকারের আগে ইসি কিছু বললে তাতে সন্দেহ হয়। ফ্যাসিস্ট আইনে যেন নির্বাচন না হয়। সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচনের কাজ ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর করার দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলে ইসি পুনর্গঠন হতে পারে

ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলে ইসি পুনর্গঠন হতে পারে

আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫