ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউছার হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 19
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের পাগলা থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২ জুন) জেলা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউছার আলম (৪৫) নতুন চাকরির সন্ধানে মোবাইল ফোন সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায়, তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।
তদন্তের এক পর্যায়ে গত ২৬ মে ভোরে পাগলা থানার মশাখালী টানপাড়া এলাকা থেকে মো. রিটন মিয়া (৫৫)-কে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে কাউছার আলমকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহটি একটি গাছের সঙ্গে বেঁধে রেখে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে ১ জুন সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের চেয়ারম্যান বাজার এলাকা থেকে মামলার মূলহোতা মো. ফারুক (৩২)-কে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে ফারুক স্বীকার করেন, তার স্ত্রীর বড় বোনের সঙ্গে কাউছার আলমের অবৈধ সম্পর্ক রয়েছে এমন সন্দেহ ও ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।

গ্রেফতার ফারুকের বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাউছার হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬