ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার

কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 103
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে বেকারত্বজনিত হতাশায় আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু কালাম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে গেলে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক। আত্মহত্যার আগে পরিবারের উদ্দেশে লেখা একটি চিরকুটে তিনি নিজের অক্ষমতা ও হতাশার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে উলিপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, বেকারত্বজনিত হতাশা তরুণ সমাজের জন্য ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬