কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার
- আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 86
ঢাকা জেলা প্রতিনিধি
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ধামরাইল উপজেলার কুল্লা ইউনিয়নে অনুষ্ঠিত হলো ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। আজ শনিবার বিকেলে ৫ নং ওয়ার্ডে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন কুল্লা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড আনসার ভিডিপি দলনেত্রী শেফালী আক্তার মুক্তা।

৫ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার দুই পাশ এবং সরকারি স্থাপনার আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শেফালী আক্তার মুক্তা বলেন,
সবুজ ছাড়া সুন্দর ভবিষ্যৎ কল্পনা করা যায় না। ৫ নং ওয়ার্ডকে মডেল সবুজ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমি প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানাই। আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ নং ওয়ার্ড দলনেত্রী শেফালী আক্তার মুক্তার সঙ্গে স্থানীয় যুবসমাজ বৃক্ষরোপনে অংশ নেন।









