ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া দশ বছরে মাইজিপি: গ্রামীণফোনের ডিজিটাল সেবায় নতুন মাইলফলক কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ডিএসসিসি ৪১ নং ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান সফল সংগঠক কবির হোসেন কবির পুরান ঢাকার সংগঠক কবির হোসেন কবির ডিজেসির উপদেষ্টা মনোনীত চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 12
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ উপজেলার শাক্তা, কালিন্দি, জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের আবাসিক এলাকা এবং শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

সভায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) উপস্থিত ছিলেন। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, ইউনিয়নের পরিচ্ছন্নতা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, পরিচ্ছন্নতা কর্মীদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় পাঁচ ইউনিয়নের আবাসিক ও শিল্প এলাকার বর্জ্য অপসারণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ দূষণ রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেরানীগঞ্জ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা কর্মী এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬