ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

কেরানীগঞ্জ প্রতিনিধি : মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 284
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কেরানীগঞ্জে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী লায়ন মার্কেটের সামনে বিএনপির ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা বেগম জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার বিএনপি নেতা ও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা মোঃ কামাল সিকদার।

এসময় বক্তব্যে মোঃ কামাল সিকদার বলেন, “আমরা কেউ হিংসার রাজনীতি করবো না। আমরা সবাই বিএনপিকে ভালোবাসবো এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবো। সবার সহযোগিতায় যেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, সে জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করবো। আমরা কেউ নিজেরা হিংসা করবো না এবং জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ লিটন, মোঃ হাসান, মোঃ কখন, মোঃ আলমগীর, মোঃ রুবেল হোসেন, মোঃ আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ।

আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬