ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১

কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 13
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ২০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। উদ্ধার করা হেরোইনের মোট ওজন ২০ গ্রাম। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকার পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের ওসি আশফাক রাগীব হাসানের দিকনির্দেশনায় এসআই মো. ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ ডিবি দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ছাটগাঁও সাকিনস্থ পুকুরপাড়ে মো. কামাল উদ্দিনের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাটগাঁও এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আমান ফাহিম (৩২) ও মো. হাসান (২৯), এবং একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. শরিফুল রহমান শিবলু (৪২)।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৭:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬