ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

‘গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণার শামিল’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 134
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপি, হামলা, জুলুম, নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বগুড়ার নির্বাচনে যে হামলার ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই দুই আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা হোক। সংসদে দাঁড়িয়ে সদস্যরা বলছেন যে, একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনও একই কথা বলছে। অথচ গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় এমন অনেক ব্যক্তি ভোটকেন্দ্রে ঢুকে পড়ছেন। তারপরও কিভাবে প্রধান নির্বাচন কমিশনার বলতে পারেন যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে?

তিনি বলেন, এতো জীবনের বিনিময়ে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সে লড়াইয়ের একটি অংশ হিসেবে আয়োজিত নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনের আবারো সেই আওয়ামী দুঃশাসনের মতো দৃশ্য দেখা গেছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক, তাহলে এ সংকট দূর হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইস্লামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণার শামিল’

আপডেট সময় : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬