ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

গফরগাঁওয়ে গাছে বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 98
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের
দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে পুলিশ এই দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে
এক যুবক শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জনতার ভিড় জমে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে এলাকাজুড়ে চলছে আলোচনা।

এ বিষয়ে জানতে পাগলা থানার ওসির সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গফরগাঁওয়ে গাছে বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬