ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রপাড়ায় অস্বচ্ছল জাকেরদের স্বাবলম্বী করে তুলতে নগদ পুঁজি ও বিভিন্ন উপকরণ বিতরণ

কাকন সরকার :
  • আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 62
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চন্দ্রপাড়ায় অস্বচ্ছল জাকেরদের পরনির্ভরশীলতা দূর করে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কর্মসংস্থান সহায়তা হিসেবে নগদ পুঁজি ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও জামানার মোজাদ্দেদ হযরত শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) পীর কেবলাজানের ‘বেছালত দিবস’ (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপস্থিত থেকে এই অনুদান ও উপকরণ বিতরণ করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কেবল সাময়িক অভাব মোচন নয়, বরং দরিদ্র পরিবারগুলোর স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তার অংশ হিসেবে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু, ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ প্রদান করা হয়, যাতে উপকারভোগীরা নিজেদের প্রচেষ্টায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারেন।

এদিকে, বেছালত দিবস উপলক্ষে গত শুক্রবার সকাল থেকেই দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেকান ও ভক্তরা চন্দ্রপাড়া দরবার শরীফে সমবেত হন। দিবসটি পালনকল্পে শুক্রবার বাদ জুমা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরীয়ত ও তরিকত সম্পর্কিত বিশেষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত এবং আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। মোনাজাতে সমগ্র সৃষ্টির সুখ-শান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মহান আল্লাহর নৈকট্য কামনা করে বিশেষ দোয়া করা হয়!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চন্দ্রপাড়ায় অস্বচ্ছল জাকেরদের স্বাবলম্বী করে তুলতে নগদ পুঁজি ও বিভিন্ন উপকরণ বিতরণ

আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬