ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট সময় : ১২:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 253
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় যুবকের চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদ করেছেন চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসক সমাজ। সোমবার (৫ মে) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ যৌথভাবে এর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. মো. ময়েজ উদ্দীন লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য হাসপাতালের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেও নানা সমস্যা রয়েছে। এখানেও চিকিৎসক সংকট রয়েছে। রয়েছে প্রয়োজনীয় লোকবলের অভাব। কিন্তু গত ৩০ এপ্রিল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় যুবক হাসপাতালের তত্ত¡াবধায়কের কক্ষে প্রবেশ করে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কিত আলোচনার সময় সকল কর্মকর্তা ও কর্মচারীর বায়োমেট্রিক হাজিরার সফট ও হার্ড কপি চাইলে তত্ত¡াবধায়ক তথ্য ফরম পূরণ করে আবেদন করতে বলেন। কিন্তু তারা তা না মেনে তাৎক্ষনিক তা পাবার দাবী করলে সেখানে উপস্থিত হাসপাতালের কনসালটেন্ট ডা. মো: ইসমাইল হোসেনের সাথে অযথা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরনের পাশাপাশি মারমুখী আচরণ করে। যা কোনভাবেই কাম্য নয়। আর তাই ড্যাব ও এনডিএফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সংবাদ সম্মেলনে এ সময় হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাসুদ পারভেজ, ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ এর জেলা সভাপতি ডা. এ.কে. মহিউদ্দীন, ডা. আব্দুস সামাদ, শিশু বিশেষঞ্জ মাহফুজুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের সাথে অসদআচারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫