ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

চিলমারীতে আগামীকাল শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ

হাবিবুর রহমান
  • আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 135
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাট ও ঘাট  ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ। গণড়াখান পরবর্তী এই প্রথম কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে সহাসমাবেশে হাজির হচ্ছেন। এতে পাবনা, সিরাজগঞ্জ, জামালপুরসহ উত্তরবঙ্গের সব গুলো জেলা থেকে কৃষকরা আসছেন। ইতিমধ্যে শত শত নৌকা প্রস্তুত হচ্ছে। চরাঞ্চল গুলোতে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। প্রতিদিন কুড়িগ্রাম জেলার হাট গুলোতে সভা হচ্ছে। লক্ষ লক্ষ লিফলেট বিতরণ হচ্ছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোস্টার ও দেয়াল লিখন। চলছে ঐতিহাসিক জোড়গাছ হাট সংলগ্ন ডাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা স্টেডিয়াম প্রস্তুত করার কাজ। উলিপুর ভাওয়াইয়া একাডেমিতে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। এছাড়া গাইবান্ধার সাঁওতাল শিল্পীরাও অংশ নেবেন। ঢাকা থেকে আসবেন অভিনেত্রী নওশাবা আহমেদ ও অভিনেতা দীপক সুমনের তীরন্দাজ নাই মল। আগামীকাল ২৬ জানুয়ারি চিলমারীতে অনুষ্ঠিত কৃষক মহাসমাবেশে থাকছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলা একাডেমীর মহাপরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় শিক্ষাকস ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য রাখাল রাহা, বাংলাদেশ তুমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ দেশবরেণ্য লেখক-বুদ্ধিজীবীগণ। কৃষক মহাসমাবেশের আহ্বায়ক নাহিন হাসান নলেজ বলেন, গণঅত্যুখানে ও প্রণিকদের উত্থান আপনারা দেখেছেন। সংস্কার কমিশন তাদের বিষয়ে কথা হয়েছে। কৃষক শক্তির উপস্থিতি দেখেননি বলে তুমি সংস্কারের কথা আপনারা ভুলে গেছেন। বাংলাদেশ থেকে যেন কৃষকরা নাই হয়ে গেছে। এই সহাসমাবেশে কৃষকরা জানান দেবে তাদের উপস্থিতির মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিলমারীতে আগামীকাল শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ

আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫