ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের মে দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালন করা হবে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (১ মে) পালন হবে মহান মে দিবস। মে দিবস উপলক্ষ্যে সকালে সরকারি উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত শ্রমিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের মহান মে দিবসের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

>> শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিশেষ বিজ্ঞাপন প্রচার করা হবে।

>> দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হবে।

>> মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার উপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

>> মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত, প্রচারিত, প্রদর্শিত মানসম্মত সংবাদ, স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক, রিপোর্টার, চিত্রগ্রাহক নির্বাচনপূর্বক অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

>> আগামীকাল সকালে র্যালির আয়োজন করা হয়েছে। মেহনতি মানুষের অবদান তুলে ধরার জন্য ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় সেমিনার আয়োজন করা হয়েছে।

>> মহান মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ ক্ষুদে বার্তা সকল মোবাইল ফোন গ্রাহকের নিকট প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫